ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক বোদা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি আটক

বোদা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি আটক

বোদা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি আটক

সঞ্জু বনিক (পঞ্চগড়):

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির সদস্যরা নিয়মিত সীমান্ত টহলের সময় মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের নিকটবর্তী বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে অমরখানা এলাকায় অসীম বিশ্বাসকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে আটক করেন। আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা গ্রামের মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, বিজিবির কাছ থেকে আটক ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচার প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর