ঢাকা
ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক দেবীগঞ্জ পৌরসভার সাড়ে ২২ কোটি টাকার বাজেট ঘোষণা

দেবীগঞ্জ পৌরসভার সাড়ে ২২ কোটি টাকার বাজেট ঘোষণা

দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

মোঃ সালাউদ্দীন (পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ১ কোটি ৫৫ লাখ ১২ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ২১ কোটি ২ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা ২১ পয়সা।

রবিবার (৫ জুলাই) বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ বাজেট সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া। পৌরসভা প্রতিষ্ঠার পর এটি ১৩তম বাজেট সভা।

প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ড্রেন নির্মাণ ও সংস্কার খাতে। এ খাতে বরাদ্দ ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। এছাড়া মার্কেট নির্মাণ ও বাস টার্মিনাল নির্মাণে ২ কোটি টাকা করে এবং রাস্তা মেরামত, সংস্কার ও পার্ক নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া বলেন, আইইউআইডিপি-৩ প্রকল্প থেকে ৫ কোটি, বি-গ্রেস প্রকল্প থেকে ৫ কোটি, বিশেষ বরাদ্দ থেকে ৫ কোটি, পৌর ভবন নির্মাণের জন্য ২ কোটি এবং সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা অনুদান থেকে ১ কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে। এসব অর্থ বরাদ্দ পাওয়া গেলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে তিনি জানান।

সভায় বক্তব্য দেন দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে ভুঁইয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং ব্যবসায়ী প্রতিনিধি রাসেল আহম্মেদ।

বাজেট সভায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বোদা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বাংলাদেশি আটক

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর