ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ১৬ ঘণ্টা গ্যাস বন্ধ: গাজীপুর-টাঙ্গাইলের ১২ এলাকায় মঙ্গলবার সরবরাহ বন্ধ

১৬ ঘণ্টা গ্যাস বন্ধ: গাজীপুর-টাঙ্গাইলের ১২ এলাকায় মঙ্গলবার সরবরাহ বন্ধ

১৬ ঘণ্টা গ্যাস বন্ধ

মোঃ খাইরুল ইসলাম (গাজীপুর):

১৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায়। গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে। এ কাজের জন্য সংশ্লিষ্ট সঞ্চালন লাইনে ১৬ ঘণ্টা গ্যাস বন্ধ রাখা হবে।

এ কারণে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার ওই লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করতে এ টাই-ইন কাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: বিরলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস, সমবায়ীদের ঋণ ও চারা বিতরণ

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর