ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home জাতীয় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের আহ্বান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের আহ্বান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে প্রতীকী চিত্র

ডেক্স রিপোর্টঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইবাছাইহীন তথ্য ও নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, সম্প্রতি পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মনগড়া, কাল্পনিক ও যাচাইবাছাইহীন তথ্য প্রকাশ করে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

নতুন পদায়নের পর কর্মকর্তাদের লক্ষ্য করে প্রচারণার অভিযোগ

বিবৃতিতে বলা হয়, বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, হত্যা, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র বিগত সরকারের সময় দায়িত্ব পালন করার কারণ দেখিয়ে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো গ্রহণযোগ্য নয় বলে সংগঠনটি মন্তব্য করেছে।

আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান

বিবৃতিতে আরও দাবি করা হয়, এসব প্রচারণার উদ্দেশ্য পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, পুলিশ বাহিনীকে নিরুৎসাহিত করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।

এ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পুলিশ বাহিনীর বিরুদ্ধে মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য প্রচার এবং পেশাদার কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে কয়েক ঘণ্টায় ভাষা পরিবর্তন

দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট, এক শিক্ষকের কাঁধে ৬০০ শিক্ষার্থীর দায়িত্ব

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুক পেজ ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর