ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক সৈয়দপুরে বৌভাতের খাবারে অসুস্থ ৭ জন, হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে বৌভাতের খাবারে অসুস্থ ৭ জন, হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে বৌভাতের খাবারে অসুস্থ রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন

শোভন ভট্টাচার্য্য (নীলফামারি)

সৈয়দপুরে বৌভাতের খাবারে অসুস্থ ৭ জন, হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে বৌভাতের খাবার খেয়ে শিশু ও নারীসহ অন্তত সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা সবাই কনেপক্ষের স্বজন। খাবারে বিষক্রিয়ার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

গত শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাবাব।

ভর্তি হওয়া সাতজনের পরিচয়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাতজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন; দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।

বিয়ের পরদিন বৌভাতের অনুষ্ঠানে ঘটনা

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই এলাকার বাসিন্দা শুভর সঙ্গে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার বর-কনেকে নিয়ে যেতে কনের বাড়ির আত্মীয়স্বজন শুভর বাড়িতে আসেন। সেখানে বৌভাতের খাবার খাওয়ার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের একে একে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের ভাষ্য

ডা. শাবাব বলেন, বমি ও প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে তাঁরা অসুস্থ হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। সুস্থ হলে তাঁদের ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ মাটিভাঙ্গায় ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ৫টি স্টেশন বন্ধ ২০ বছর, নষ্ট হচ্ছে ৭৫০ কোটি টাকার সম্পদ

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর