মোঃ বিপ্লব ইসলাম (দিনাজপুর):
মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মোনতাজ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এই রায় দেন। সাজাপ্রাপ্ত মোনতাজ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।
যেভাবে ধরা পড়েন মোনতাজ
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৪৫/৩ এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মোনতাজ আলীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওই ঘটনার পরদিন ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১, জিআর কেস নম্বর-১/২৪, সেশন কেস নম্বর-২৮৫/২৪)। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
ছয় সাক্ষীর সাক্ষ্যে দণ্ডিত
মামলায় মোট ছয়জন সাক্ষী তাঁদের সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামি মোনতাজ দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মীর আলমগীর ইকবাল।
আরও পড়ুনঃ পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১
বিএনপির চূড়ান্ত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, ভোট গ্রহন ২০ আগস্ট
