ডেক্স রিপোর্টঃ
অনেক জল্পনা কল্পনার পর এবার চুড়ান্ত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাষ্ট্রপতি মনোনয়ন। গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে জানানো হয় দলটির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করছেন। তখন থেকেই রাজনৈতিক মহলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়েনের বিষয়টি আলোচিত হতে থাকে।
ক্ষমতাসীন দলটির একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে তার আবেদন চুড়ান্ত করবে। যেহেতু এবার রাষ্ট্রপতি পদে জামায়াত এনসিপি সহ এগারো দলিয় জোটও তাদের প্রার্থী ঘোষনা করেছে তাই সংসদ কক্ষে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন দেশের ২৩ তম রাষ্টপতি।
তবে নির্বাচন হলেও যেহেতু সংসদে বিএনপির সংখ্যাগরিষ্টতা রয়েছে তাই স্বাভাবিক ভাবেই বিএনপি মনোনীত প্রার্থীই যে দেশের পরবর্তী রাষ্টপতি নির্বাচিত হচ্ছেন এটা এখন ঘোষনার অপেক্ষা মাত্র। কারন বিএনপির কোন সংসদ সদস্য চাইলেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না।
বাংলাদেশের বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ সদস্য যদি যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন, সংসদে দলের বিপক্ষে ভোট দেন কিংবা ভোট দান থেকে বিরত থাকেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল বা আসন শূন্য হবে। তাই সংসদে বিএনপি মনোনীত সকল সদস্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই ভোট প্রদান করবেন এটা যেমন নিশ্চিত তেমনি তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এটাও নিশ্চিত।
আরও পড়ুনঃ পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন নিয়ে মতবিনিময় সভা
