মোঃ সিবলু হাসান (নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি):
নারায়ণগঞ্জের সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই দায়িত্বের আওতায় তিনি গাজীপুর জেলার কার্যক্রমও দেখভাল করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে স্বাক্ষর করেন।
জেলা প্রশাসনের নিজস্ব ক্ষমতা বহাল থাকবে
প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলোর নিজস্ব আইনগত ক্ষমতা বহাল থাকবে।
আইনশৃঙ্খলা থেকে দারিদ্র্য বিমোচন—কী কী দেখবেন তিনি
হাবিবুর রশিদের দায়িত্বের আওতায় নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয় রয়েছে। এ ছাড়া জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বও থাকবে তাঁর।
দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বাস্তবায়নও তিনি তদারকি ও সমন্বয় করতে পারবেন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নতুন দায়িত্বে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল
মিরসরাইয়ে মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ১১ দিন পর মৃত্যু জাহাঙ্গীরের
