ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ভ্যান হারানো কিশোর রেজোয়ানের পাশে দাঁড়াল সৈয়দপুর উপজেলা প্রশাসন

ভ্যান হারানো কিশোর রেজোয়ানের পাশে দাঁড়াল সৈয়দপুর উপজেলা প্রশাসন

ভ্যান হারানো রেজোয়ানের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

বিশেষ প্রতিনিধিঃ

১৪ বছর বয়সী ভ্যানচালক রেজোয়ানের ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুই দিন আগে নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ব্যক্তি প্রতারণার মাধ্যমে তার ভ্যান নিয়ে পালানোর খবরটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটিকে নতুন একটি ভ্যান কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, রেজোয়ান ছোট বয়স থেকেই পরিবারের জীবিকার হাল ধরতে ভ্যান চালানো শুরু করে। প্রতিদিন ভ্যান চালিয়ে যে আয় করত, তা দিয়েই চলত তার পরিবার। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভাড়া করে নিয়ে যাওয়ার পর দুই ব্যক্তি কৌশলে তার ভ্যানটি চুরি করে।

পান আনতে পাঠিয়ে ভ্যান নিয়ে উধাও

স্থানীয়দের ভাষ্যে জানা যায়, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসায় জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে পৌঁছালে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি রেজোয়ানকে সড়কের অপর পাশে একটি দোকান থেকে পান আনতে পাঠান। রেজোয়ান পান নিয়ে ফিরে এসে দেখে, ভ্যানটি সেখানে নেই।

এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ভ্যানটির সন্ধান পায়নি রেজোয়ান। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরটি। তার কান্নার দৃশ্য ও ভ্যান ছিনতাইয়ের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সৈয়দপুর উপজেলা প্রশাসনের নজরে আসে।

‘নতুন ভ্যান উপহার দেওয়া হবে’: ইউএনও

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করে তার সার্বিক খোঁজখবর নেন। শিশুটির পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে তিনি তাকে নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন।

ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, একজন কিশোরের আয়ের একমাত্র মাধ্যম কেড়ে নেওয়া অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘন। রেজোয়ান যাতে আবার স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, রেজোয়ানের পরিবারের অন্যান্য সমস্যার সমাধানেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা

এদিকে রেজোয়ানের ওপর হামলা ও ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ সোনারগাঁয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মনোহরদীতে গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর