মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে কামালকে (৩৫) পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কামাল চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।
গাঁজা ও সরঞ্জাম জব্দ
অভিযানকালে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনতাই
