ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অন্যান্য...আইন ও আদালত সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শোভন ভট্টচার্য্য (নীলফামারী):

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

কোন প্রতিষ্ঠানকে কত জরিমানা

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও কয়েকটি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করে। এর মধ্যে সৈয়দপুর জিআরপি ক্যান্টিন সংলগ্ন এলাকার ‘বেবি শপ’ নামের কাপড়ের দোকানকে পাঁচ হাজার টাকা, শেরে বাংলা সড়কের ‘বাটা সু’কে পাঁচ হাজার টাকা এবং একই এলাকার ‘জান্নাত কসমেটিকস’কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে চলে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা। যাঁরা নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ রংপুরে বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ফার্নিচারের দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর