ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...আইন ও আদালত নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে জব্দ করা ইয়াবা ট্যাবলেট

নারয়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৭টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত ওসমানও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ আটক ২

গত ৮ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় ডিবির এসআই মিজানুর রহমান পিপিএম ও মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামের দুই মাদক কারবারিকে ২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। রিপন পাইনাদি পশ্চিমপাড়ার নূরু মিয়ার ছেলে এবং রেখা আক্তার একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

বন্দরে ২ হাজার পিস ইয়াবাসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার

পরে পুলিশ ৯ অক্টোবর ভোর ৬টায় বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি মাদক মামলার আসামি মো. ওসমান (২৬) ও তাঁর সহযোগী নয়নকে (২৫) আটক করে এবং ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওসমান বন্দর থানার মাহমুদ নগর কে এন সেন রোডের বাসিন্দা (পূর্ব ঠিকানা সোনাকান্দা পানির ট্যাংকি) এবং আল ইসলাম ওরফে আলী ইসলামের ছেলে। নয়ন সোনাকান্দা ব্যাপারীপাড়া রোডের বাসিন্দা এবং মো. সোবহানের ছেলে।

ঘটনার সর্বশেষ অবস্থা

সর্বমোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পৃথক দুটি অভিযান সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বাসকের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন মিরসরাইয়ের আবদুল মন্নান জানু

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর