ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক বাসকের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন মিরসরাইয়ের আবদুল মন্নান জানু

বাসকের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন মিরসরাইয়ের আবদুল মন্নান জানু

বাসকের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আবদুল মন্নান জানুর ছবি

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর বর্ধিত সভা সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসাবে সর্ব সম্মতিক্রমে মনোনীত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা আবদুল মন্নান জানু।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান প্রভাতী রানী বিশ্বাস কবিতা। এছাড়াও অন্যান্যদের মধ্যে সভায় প্রধান উপদেষ্টা আলহাজ তুহিনুর রহমান নুরু হাজী, উপদেষ্টা জসিম সরদার, নির্বাহী পরিচালক মোতালেব খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, পরিচালক (অর্থ) মনিমোহন বিশ্বাস, পরিচালক রফিক চিশতী, নুরে আলম, বাবুল সরদার, সন্তোষ চন্দ্র দাস, দ্বীন ইসলাম, ফারুক হোসেন, সোহরাব হোসেন, রাজিব, সেলিম মাইজভান্ডারী, ঝন্টু মল্লিক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেনো আব্দুল মান্নান জানু?

আবদুল মন্নান জানু মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামের মৃত আবু তৈয়বের ছেলে। তিনি ২০১২ সাল থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি

নতুন দায়িত্ব পাওয়ার পর আবদুল মন্নান জানু মানব কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি তাঁর দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। এ কাজে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা সেমিনার

যশোরে সড়কের জায়গা দখল করে প্রাচীর, ঝুঁকিতে স্কুলশিক্ষার্থীসহ এলাকাবাসী

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর