ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা সেমিনার

হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা সেমিনার

হাতীবান্ধায় শিক্ষার্থীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার

হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা ও সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষাজীবন থেকেই আর্থিক পরিকল্পনার গুরুত্ব

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কমল চন্দ্র। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের হাতীবান্ধা উপশাখার ইনচার্জ রাশেদুল কবির মণ্ডল এবং অপারেশন ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান মুরাদ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং চ্যানেলের আওতায় আনা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরু থেকেই আর্থিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ছোট বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তা শিক্ষার্থীদের সহায়তা করতে পারে।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি তাদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ যশোরে সড়কের জায়গা দখল করে প্রাচীর, ঝুঁকিতে স্কুলশিক্ষার্থীসহ এলাকাবাসী

স্বামী হারানোর পরও থামেননি খাদিজা, বিদেশি ফলের বাগানে সফল কৃষি উদ্যোক্তা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর