ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...অপরাধ সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনতাই

সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনতাই

সৈয়দপুরে কিশোরের ভ্যান ছিনতাই হওয়া সড়কের দৃশ্য

বিশেষ প্রতিনিধিঃ

সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রীবেশে উঠে ভ্যানচালক রেজওয়ানকে (১৪) পান আনতে পাঠিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২৭ আগস্ট দুপুরে সৈয়দপুর থেকে পার্বতীপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোর রেজওয়ান ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে।

পান আনতে পাঠিয়ে সরে পড়ে দুর্বৃত্তরা

ভুক্তভোগী কিশোর বলে, রংপুরের তারাগঞ্জ বাজারের দুই যাত্রী সৈয়দপুরের বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নেন। ঘটনাস্থলে এসে তারা তাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান আনতে পাঠায়। ফিরে এসে দেখে ভ্যানটি নেই, অথচ চাবি ছিল তার হাতেই।

কান্নাজড়িত কণ্ঠে রেজওয়ান বলে, সে এখন কী করবে, শেষ সম্বলটাও তারা চুরি করে নিয়ে গেছে। বাবা-মাকে কী জবাব দেবে, তাদের সংসার কীভাবে চলবে—এই প্রশ্নই এখন তাকে তাড়া করছে।

এখনো অভিযোগ পায়নি পুলিশ

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পেরেছেন তিনি, তবে এখনো কোনো অভিযোগ পাননি। এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে জানিয়ে তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং যেসব খবর পাচ্ছেন, সেগুলো নিয়ে কাজ করছেন তারা।

আরও পড়ুনঃ ডিমলার রাখির শখের বাগান এখন মাসে লাখ টাকা আয়ের নার্সারি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের দলে জায়গা নেই: স্বাস্থ্যমন্ত্রী বকুল

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর