ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home জাতীয় তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারেজ পরিদর্শন করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিশেষ প্রতিনিধিঃ

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলে তিন দিনের সফরের প্রথম দিনে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ ও দেশের বৃহত্তম সেচ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে তিনি তিস্তা ব্যারেজ ও সংশ্লিষ্ট সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

পরিদর্শনকালে তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং শুষ্ক মৌসুমে সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় পাউবোর কর্মকর্তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নদী সংস্কার এবং পানি সংকটের কারণে স্থানীয় কৃষি ও কৃষকদের ওপর পড়া বিরূপ প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তথ্য দেন।

সফরে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

তিস্তা ব্যারেজ পরিদর্শনের আগে সকালে রংপুর জেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে অত্যাধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

পরে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।

আরও পড়ুনঃ ৫ সেপ্টেম্বরের লংমার্চ: মিরসরাইয়ে জামায়াতের প্রস্তুতি সমাবেশ

ভালুকের ঘুম ভাঙ্গানোর অপরাধে ৭ লাখ টাকা জরিমানা নাবিকের

সত্য সংবাদরে ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর