নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর শীলমান্দী ইউনিয়নে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে শীলমান্দী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্য শীলমান্দী হাই স্কুল মাঠে শীলমান্দী ক্রীড়া সংগঠন ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন হাজারো দর্শক। তাদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। দিনের খেলায় সভাপতিত্ব করেন শীলমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শীলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. জহির আহমেদ।
আয়োজকদের মতে, তরুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব।
স্থানীয়দের প্রত্যাশা, শীলমান্দী ইউনিয়নে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তা ভূমিকা রাখবে।
আরও পড়ুনঃ নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
সয়দাবাদে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতাদের জড়িত থাকার দাবি