ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...অপরাধ যশোরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

যশোরে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা

যশোরে বাবা-মাকে মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

যশোর জেলা প্রতিনিধিঃ

এবার ছেলের বিরুদ্ধে নেশার টাকা জোগাড় করতে বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন জন্মদাত্রি মা। বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে তাঁর ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে বিচারক সঞ্জয় পাল অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, শুভ শেখ তাঁর বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। অভিযোগ রয়েছে, নেশার টাকা জোগাড় করতে তিনি বাড়ির প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। এ ছাড়া নেশার টাকার জন্য বাবা-মাকে শারীরিক ভাবে নির্যাতন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তাঁর মা-বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়েছে, এ ঘটনার বিষয়ে বাড়াবাড়ি, সালিশ কিংবা মামলা করা হলে বাবা-মাকে হত্যা করা হবে বলে হুমকি দেন শুভ শেখ।

স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হন করিমন নেছা।

আরও পড়ুনঃ নীলফামারীতে প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশের কুটিরশিল্প

মিরপুরে অবৈধ নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে রাজউকের অভিযান

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর