বিশেষ প্রতিনিধিঃ
তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন নীলফামারীর মির্জাগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে মানববন্ধন করেছেন মির্জাগঞ্জবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে অবস্থান করে এবং খুলনা থেকে আসা রূপসা ট্রেনটিকে প্রায় দুই ঘণ্টা থামিয়ে রাখা হয়।
প্রাচীন স্টেশনেও নেই যাত্রাবিরতি
মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা বলেন, জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মির্জাগঞ্জ। অথচ এখানে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
দেবীগঞ্জ পর্যন্ত মানুষের যাতায়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন
স্টেশনটি জোড়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম পথ বলে জানান আন্দোরনকারীরা। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লার মালামাল পরিবহনে এই স্টেশন ব্যবহার করেন উল্লেখ করে এই যৌক্তিক দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
আরও পড়ুনঃ লালমনিরহাটে অ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি
রূপগঞ্জে বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫, স্বর্ণালংকার উদ্ধার