ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করছেন বিএনপি নেতাকর্মীরা

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। ২৭ সেপ্টেম্বর নগরীর ৬ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কীভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এডিস মশা প্রতিরোধেই ডেঙ্গু নিয়ন্ত্রণ

লিফলেটে বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার আগে কামড়ায়। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। এ জন্য বাসাবাড়ির টবে জমা পানি, পরিত্যক্ত টায়ারে জমা পানি, বাড়ির আঙিনায় জমে থাকা পানি সহ যেকোনো জায়গায় পানি জমতে না দেওয়া, পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাঁরা

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, অধ্যাপক কুদ্দুস হোসেন, নওশের আলী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী এবং মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভীন, আলো আপা, কাকলি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ডেঙ্গুমুক্ত যশোর গড়তে সচেতন হোন

এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপি জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে বলে জানান তাঁরা। ডেঙ্গুমুক্ত যশোর গড়তে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তাঁরা।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে শতভাগ ভোটারের ভোট প্রদান

ভারতে ভোটার তালিকা সংশোধনে বাদ পড়া ভোটারদের জন্যও সুযোগ রাখা হয়েছে- ভারতীয় নির্বাচন কমিশন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্রিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর