ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অন্যান্য...অপরাধ সৈয়দপুরে কেমিক্যাল-বালু মিশিয়ে তৈরী করা ভেজাল জৈব সারে বাজার সয়লাব

সৈয়দপুরে কেমিক্যাল-বালু মিশিয়ে তৈরী করা ভেজাল জৈব সারে বাজার সয়লাব

সৈয়দপুরে ভেজাল জৈব সারের প্যাকেট বাজারে বিক্রি হচ্ছে

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে অসাধু চক্রের হাতে কেমিক্যাল, বালু ও ছাই মিশ্রিত ক্ষতিকর ভেজাল জৈব সার উৎপাদিত ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শহর ও উপজেলার গ্রামগঞ্জের হাটবাজারের শতাধিক দোকানে অবাধে বিক্রি হওয়া এসব মানহীন সারে ফসলের মারাত্মক ক্ষতির পাশাপাশি আর্থিকভাবে চরম প্রতারিত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

গোপন গোডাউনে তৈরি হচ্ছে তথাকথিত জৈব সার

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী নিজস্ব গোপন গোডাউনে রং মিশ্রিত বালু, লাল মাটি, ছাই ও নাম-পরিচয়হীন বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করছেন তথাকথিত ‘জৈব সার’। পরে আকর্ষণীয় ও চটকদার মোড়কে নামে-বেনামে এসব সার বাজারজাত করে মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে সৈয়দপুর শহর ও উপজেলার বিভিন্ন হাটবাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, বাজারে বিক্রি হওয়া বেশ কিছু সার ও কীটনাশকের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময়, ব্যাচ নম্বর ও সরকারি নিবন্ধন নম্বর নেই। এমনকি অনেক প্যাকেটে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কোনো পূর্ণাঙ্গ ঠিকানা বা যোগাযোগ নম্বরও পাওয়া যায়নি।

সার ব্যবহারে ফসল নষ্ট হওয়ার অভিযোগ

কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে নানামুখী প্রচার-প্রচারণার ফাঁদে ফেলে এসব নিম্নমানের পণ্য তাঁদের কাছে বিক্রি করা হচ্ছে। বোতলাগাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, “এসব ভুয়া সার ও কীটনাশক জমিতে ব্যবহারের পর অনেকের ফসল নষ্ট হয়ে গেছে।” কৃষকদের বাঁচাতে এসব ভুয়া প্রতিষ্ঠান ও প্রতারকদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

মাটির দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা

ভেজাল সারের মারাত্মক ক্ষতিকর দিক তুলে ধরে সৈয়দপুর শহরের কৃষিবিদ আখতার হোসেন বলেন, প্রকৃত জৈব সার তৈরি একটি দীর্ঘ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। গোবর, হাড়ের গুঁড়া, ছাই, ডিমের খোসা, চা-পাতা, কচুরিপানা ও মুরগির লিটার জাতীয় উপাদান সঠিকভাবে পচিয়ে প্রক্রিয়াজাত করার পরই তা জমিতে ব্যবহারের উপযোগী হয়। কিন্তু বালু, মাটি ও কেমিক্যালের মিশ্রণ জৈব সার হিসেবে জমিতে দিলে ফসলের পাশাপাশি মাটির দীর্ঘমেয়াদি ক্ষতি হবে বলে জানান তিনি।

শিগগিরই মোবাইল কোর্টের উদ্যোগ

অভিযোগের বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ রায় জানান, কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভেজাল সার উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি। তদন্তে অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।

আরও পড়ুনঃ বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের প্রতিবাদ

নীলফামারীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর