ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home জাতীয় নীলফামারীতে একযোগে ছয় উপজেলায় আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

নীলফামারীতে একযোগে ছয় উপজেলায় আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচিতে সদস্যরা চারা রোপণ করছেন

বিশেষ প্রতিনিধিঃ

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার এর মহাপরিচালকের নির্দেশনায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রোববার (৪ অক্টোবর) নীলফামারী জেলার ছয়টি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

চারশত এর অধিক চারা ও সাড়ে ৩ হাজারের বেশি তালবীজ রোপণ

কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলায় চারশতটিরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সরকারি সড়কের দুই পাশে ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণে তিন হাজার সাতশতটির বেশি তালবীজ রোপণ করা হয়েছে।

দূষনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ

এ প্রসঙ্গে জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম বলেন, সবুজে গড়ি দেশ, দূষণমুক্ত হোক বাংলাদেশ। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না; পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

সদর উপজেলায় বৃক্ষরোপন

সদর উপজেলার কর্মসূচিতে জেলা কমান্ড্যান্ট নিজে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন। এ ছাড়া অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং বিভিন্ন পদমর্যাদার ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যরা এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

আরও পড়ুনঃ যশোরে সম্ভাব্য ইউপি প্রার্থীর নিকট চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে কেমিক্যাল-বালু মিশিয়ে তৈরী করা ভেজাল জৈব সারে বাজার সয়লাব

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর