ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক যশোরে সম্ভাব্য ইউপি প্রার্থীর নিকট চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে সম্ভাব্য ইউপি প্রার্থীর নিকট চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে জুয়েল আক্তার মুন্সী

যশোর জেলা প্রতিনিধিঃ

প্রতিপক্ষ কতৃক পরিকল্পিতভাবে অপপ্রচার, হয়রানি ও চাঁদাবাজির স্বিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আয়কর আইনজীবী জুয়েল আক্তার মুন্সী । এ প্রসঙ্গে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

৪ অক্টোবর রোববার যশোরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েল আক্তার মুন্সী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ইছালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি। এতে জনসমর্থন বাড়তে থাকায় একটি পক্ষ তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ তুলেছেন।

চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮ টার সময় ইছালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাত্তার রহমান, সাংগঠনিক সম্পাদক জালাল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্না বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী তাঁর মনোহরপুর বাজারের বাড়িতে যান। এ সময় তাঁরা তাঁকে গালিগালাজ করে চার লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ তাঁর।

জিডি-মামলার পরও স্ব-পরিবারে নিরাপত্তাহীনতার অভিযোগ

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছেন তিনি। বিষয়গুলো তদন্তাধীন থাকলেও তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন জুয়েল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তাঁর স্ত্রী জিনিয়া জুয়েল, ভাই অভি মুন্সি ও নিকট আত্মীয় আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সৈয়দপুরে কেমিক্যাল-বালু মিশিয়ে তৈরী করা ভেজাল জৈব সারে বাজার সয়লাব

বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের প্রতিবাদ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর