ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home জাতীয় অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৫৩ পয়সা

অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৫৩ পয়সা

অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়েছে বিইআরসি

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয় বিইআরসি। নির্ধারিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে বিইআরসি সূত্রে জানা গেছে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, আগের দামের তুলনায় অটোগ্যাসের দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা। ফলে অটোগ্যাসচালিত যানবাহনের জ্বালানি ব্যয়ও বাড়বে। বিশেষ করে অটোগ্যাস নির্ভর ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহনের পরিচালন ব্যয়ে এর প্রভাব পড়তে পারে। জ্বালানি ব্যয় বাড়ায় পরিবহন খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

অটোগ্যাসচালিত যানবাহনের পরিচালন ব্যয় বাড়লে ভবিষ্যতে যাত্রী পরিবহন ও অন্যান্য সেবার ভাড়ায় এর কোনো প্রভাব পড়বে কি না তা নিয়েও চলছে জোর আলোচনা।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে প্রতি লিটার অটোগ্যাস ৮৪ টাকা ৬২ পয়সা দরে বিক্রি করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ নীলফামারীতে একযোগে ছয় উপজেলায় আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি

যশোরে সম্ভাব্য ইউপি প্রার্থীর নিকট চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর