ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে ৮৪৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ

নীলফামারীতে ৮৪৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ

নীলফামারীতে ৮৪৯ মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজানোর প্রস্তুতি

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে ৮৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গোৎসব ঘিরে জেলার ছয় উপজেলায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রতিমা তৈরির মাটির কাজ শেষ করে শিল্পীরা ব্যস্ত রং করা, পোশাক ও অলঙ্কার পরানোর কাজে। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার প্রস্তুতি।

ছয় উপজেলায় ৮৪৯ মণ্ডপে পূজার আয়োজন

জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবার নীলফামারীর ছয় উপজেলায় মোট ৮৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নীলফামারী সদরে ২৮৪টি, জলঢাকায় ১৮২টি, কিশোরগঞ্জে ১২২টি, ডোমারে ১০৫টি, সৈয়দপুরে ৮০টি এবং ডিমলায় ৭৬টি মণ্ডপ রয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। মণ্ডপগুলোতে প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগররা

নীলফামারী সদরের কালিবাড়ী মন্দির, কালিতলা মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, মিলন পল্লী মন্দির, ডালপট্টি, হাড়োয়া বড় বাজার ও দেবীর ডাঙ্গা মণ্ডপ ঘুরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা দেখা গেছে। হাড়োয়া মন্দিরের প্রতিমাশিল্পী বিষ্ণু রায় জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার নির্ধারিত সময়েই প্রতিমা তৈরির কাজ শেষ করা সম্ভব হচ্ছে।

তবে দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় এই পেশায় যুক্ত শিল্পীরা নানা প্রতিকূলতার মুখে পড়ছেন। দিনাজপুর থেকে আসা প্রতিমাশিল্পী উমাপদ রায় ও বাহালিপাড়ার প্রদীপ রায় জানান, তিন থেকে চার মাসের পরিশ্রমের পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কাজ শেষে প্রত্যাশিত লাভ থাকে না। আধুনিক নকশার চাহিদা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেকে পেশাটি ছেড়ে দিচ্ছেন। তবে ঐতিহ্যের টানে অনেকে এখনো পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন বলে জানান তারা।

নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শ্রী শ্রী শিব মন্দিরের সভাপতি তিমির কুমার বর্মণ (তপন) জানান, নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশের সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় সভা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ঠেকাতে অনলাইন নজরদারি বাড়ানো হয়েছে। এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।

আরও পড়ুনঃ শীতে শিশুর ত্বকের যত্নে তেল, সাবান ও ক্রিম কেনার আগে যা দেখবেন

যশোরে ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চাঁচড়ায় এক মন্দিরে ১০১ প্রতিমা

সত্য সংবাদের সকল খবর একসাথে পেতে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর