ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে এয়ারপোর্ট রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে এয়ারপোর্ট রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন

এয়ারপোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর এয়ারপোর্ট রোড অবরোধ কর্মসূচি পালন করেছে নিপা গ্রুপ সহ একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। চলমান এই কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বুধবার (১৪ অক্টোবর) এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

বর্তমান বেতনে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বেতনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, খাবার ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সম্মানজনক ভাবে জীবনযাপনের জন্য ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধের কারণে বিমানবন্দরগামী যাত্রী, অফিসগামী মানুষ ও অন্যান্য যানবাহনের যাত্রীদের চলাচলে দুর্ভোগে তৈরী হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ মোংলা পোর্ট পৌরসভায় কর মেলা, বকেয়া করের ওপর থাকছে ২৫ শতাংশ ছাড়

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, জানা যায়নি কারন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর