মোংলা প্রতিনিধিঃ
অন্যান্য বছরের মতো এবছরও মোংলায় মহাসমারোহে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। উপজেলার ৩৩ টি মন্ডপে এবার সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাৎসরিক এ মহোৎসব পালনের কর্মযোগ্য শুরু করেছেন বলে জানা গেছে। শুরুর প্রথম দিন থেকেই পূজা উপলক্ষে আয়োজিত মেলায় দেখা গেছে মানুষের ভিড়।
সরোজমিনে উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মেলা সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। প্রথম দিন থেকেই এমন উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন মেলায় ব্যবসার উদ্দেশ্যে আসা দোকানিরা।
শারদীয় দূর্গাপূজা উপলেক্ষ আয়োজিত মেলা ও ধর্মীয় আচার অনুষ্ঠান কোনটিতেই কোন প্রকার নিরাপত্তা শংকা নেই বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার পূজা আয়োজক কমিটি। প্রশাসক কতৃক গৃহিত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা। হলদিবুনিয়া বালুর মোড় সার্বজনীন দূর্গা মন্দির এর পূজা উদযাপন কমিটির সভাপতি শুভ রায় বলেন, ‘নিরাপত্ত নিয়ে কোন সংশয় নেই। ইতিমধ্যে প্রশাসন কতৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তার জন্য স্থানীয় প্রশাসন তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও প্রদান করেছেন‘। টাটিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দির এর পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল কৃষ্ণ কালু জানান ‘অন্যান্য বছরের মতো এবারও জাকজমক পূর্ন আয়োজনে দূর্গা পূজা এবং পূজা উপলক্ষে আয়োজিত মেলা অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান তিনি। এছাড়া পূজায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের প্রশংসাও করেন তিনি।
পূজা অনুষ্ঠানের নিরাপত্তায় এবার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসাবে এবার উপজেলার প্রতিটি পুজা মন্দিরে আনাসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার ও ভিডিও সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এবছর প্রত্যেক দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যের মোবাইলে “শারদীয় সুরক্ষা এ্যাপ” ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এই এ্যাপের মাধ্যমে তারা পূজা মন্ডপে ঘটা যেকোন অনাকাঙ্খিত ঘটনার রিপোর্ট করতে পারবেন। রিপোর্টটি পাঠানোর সাথে সাথেই পূজার দায়িত্বে থাকা আনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে পৌছে যাবে। ফলে দ্রুত প্রয়োজনীয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহন সম্ভব হবে।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে বিজলী শিক্ষা উন্নয়ন বৃত্তির ফলাফল প্রকাশ, ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান।