মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ আয়োজন অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মো. শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিত। বিশেষ অতিথি ছিলেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি হামিদা আবেদীন পলি। শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তির মূল লক্ষ্য। পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে এ বৃত্তি কার্যক্রম চালু রাখা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম সহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ভারত থেকে দেশ পৌছেছে ১৮ টি রেল কোচের প্রথম চালান
ডোমারে সরকারি পদক্ষেপের অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগে নিজেরাই ভাঙ্গা সড়ক সংস্কার করছেন গ্রামবাসী