ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home জাতীয় ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, তিন এলাকায় জরিপ

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, তিন এলাকায় জরিপ

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার তিনটি এলাকায় এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের উপস্থিতিতে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও এ কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া, মাগুরা ইউনিয়নের কায়েমকোলা এবং ঝিকরগাছা পৌরসভার ঝিকরগাছা কাটাখাল এলাকায় পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কার্যক্রম শুরুর পর রোববার পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোর অধিকাংশ পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করা হবে। ভবিষ্যতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা বাস্তবায়নে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকা ওয়ার্ডগুলোর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিশুদের জন্মনিবন্ধন সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও সচল মুঠোফোন নম্বর প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যার্থ

শিশুর জন্য কোন ডিম ভালো? দেশি, ফার্ম, হাঁস নাকি কোয়েল?

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর