ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অপরাধ সৈয়দপুরে জালিয়াতি মামলা থেকে বাঁচতে মৃত্যু সনদ পরিবর্তনের অভিযোগ

সৈয়দপুরে জালিয়াতি মামলা থেকে বাঁচতে মৃত্যু সনদ পরিবর্তনের অভিযোগ

সৈয়দপুরে মৃত্যু সনদ পরিবর্তনের অভিযোগ নিয়ে অনলাইন মৃত্যু সনদ ও আইনি নথি

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে একটি জালিয়াতি মামলা থেকে রেহাই পেতে মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদে মৃত্যুর তারিখ পরিবর্তনের অভিযোগ উঠেছে বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং আনিসুর রহমান ও স্বপন চন্দ্র নামক দুই ইউপি সদস্যের সংশ্লিষ্টতার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বাঙালিপুর ইউনিয়নের বাসিন্দা মনির উদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর মারা যান। জীবিত অবস্থায় তিনি ‘বাচ্চু মিয়া’ নামের এক ব্যক্তির কাছে আধা শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রায় আট মাস পর, ২০১৯ সালের ১১ জুলাই সৈয়দপুর সাব-রেজিস্ট্রি অফিসে একটি ‘ভ্রম সংশোধন দলিল’ তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, ওই দলিলে মনির উদ্দিনকে জীবিত দেখিয়ে সৈয়দপুরের ব্যবসায়ী আমিনুল ইসলামের একখণ্ড জমির দাগ নম্বর যুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই দলিলের ভিত্তিতে জমি দখলের চেষ্টা করা হলে ব্যবসায়ী আমিনুল ইসলাম আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলার হাত থেকে রেহাই পেতে রেজাউল খান রেজা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং সদস্য আনিসুর রহমান ও স্বপন চন্দ্র যোগসাজশ করে মনির উদ্দিনের অনলাইন মৃত্যু সনদে মৃত্যুর তারিখ পরিবর্তন করেছেন বলে অভিযোগ তোলা হয়। একই সঙ্গে একটি অসত্য তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগও করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর মনির উদ্দিনের উত্তরাধিকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। মামলার বাদী আমিনুল ইসলামের দাবি, জালিয়াতির মাধ্যমে তৈরি দলিলটি টিকিয়ে রাখতেই আসামিরা বেআইনিভাবে অনলাইন মৃত্যু সনদের তথ্য পরিবর্তন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে বারইয়ারহাট মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরে শ্যালিকার ধর্ষণ মামলায় চিকিৎসক রাফসান জানি খালাস

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর