ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home শিক্ষা মিরসরাইয়ে বারইয়ারহাট মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিরসরাইয়ে বারইয়ারহাট মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসার শিক্ষক ও অতিথিরা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী ও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দোয়া ও অভিনন্দন স্মারক দেওয়া হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী এবং বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর।

অনুষ্ঠানে মাদরাসার ২৯তম হাফেজা জান্নাতুল সাদিয়া আফরানকে বিশেষভাবে দোয়া ও অভিনন্দন স্মারক দেওয়া হয়। এ সময় মাদরাসার শুরা সদস্য, উন্নয়ন সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বীনি শিক্ষার প্রসার ও নারী শিক্ষার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনসারী বলেন, ইসলামি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্র গঠনে মনোযোগী হতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারীরা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন বলেন, নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা, পরিবার ও সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল তাঁদের অনুপ্রাণিত করে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলায় চিকিৎসক রাফসান জানি খালাস

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, তিন এলাকায় জরিপ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর