ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডোমারে দোয়া মাহফিলে হামলার অভিযোগ বানোয়াট দাবি করে মুসল্লিদের সংবাদ সম্মেলন

ডোমারে দোয়া মাহফিলে হামলার অভিযোগ বানোয়াট দাবি করে মুসল্লিদের সংবাদ সম্মেলন

ডোমারে দোয়া মাহফিলে হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় মুসল্লিদের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে দোয়া মাহফিলে হামলা ও অতিথি লাঞ্ছিতের অভিযোগকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুসল্লিরা। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুদ রানা জানান, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করিয়েছে। পাশাপাশি থানায় মনগড়া অভিযোগ দিয়ে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মাসুদ রানা বলেন, “আমরা এই বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

এলাকায় নতুন একটি মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই একটি পক্ষ পুরোনো মসজিদের নাম ব্যবহার করে এর সম্পত্তি ও সম্পদ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দাবি করে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবেন বলে জানান মোঃ মাসুদ রানা।

সংবাদ সম্মেলনে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. মশিয়ার রহমান, মুসল্লি মকছেদ আলী ও রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ যশোরে কিশোর স্বাধীন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ফতুল্লায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রেপ্তার

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর