ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আবহাওয়া ঘূর্ণিঝড় অর্নব ভারতের উপকূলে আঘাত হানতে পারে বুধবার, বাংলাদেশে ৩ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় অর্নব ভারতের উপকূলে আঘাত হানতে পারে বুধবার, বাংলাদেশে ৩ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় অর্নবের সম্ভাব্য গতিপথ ও বাংলাদেশে সমুদ্রবন্দরের সতর্কসংকেত

ডেক্স রিপোর্টঃ

ঘূর্ণিঝড় অর্নব বুধবার (২৮ অক্টোবর) ভারতের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে বঙ্গোপসাগরে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৭ অক্টোবরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৮টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৮ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ২৭ অক্টোবর দুপুরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অর্নব আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল অবস্থায় থাকতে পারে এবং বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে, যা দমকা হাওয়ার সঙ্গে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের পাশাপাশি ওডিশায় ২৭ ও ২৮ অক্টোবর অতি ভারী বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে। ২৮ অক্টোবর ছত্তিশগড়েও অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা, বন্যা, সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন এবং ফসল ও দুর্বল স্থাপনার ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও দেশের তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে দুই দেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য স্থলভাগে আঘাতের স্থান ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সৈয়দপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ

মিরসরাইয়ে ১৮ হাফেজকে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণা মাদ্রাসা পরিচালকের

সত্য সংবাদের সকল খবর একসাথে পেতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর