ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক বেনাপোল স্থলবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

বেনাপোল স্থলবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের আকস্মিক ভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বন্দরে গিয়ে তিনি কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, পণ্য স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বন্দরের অবকাঠামো, আমদানি-রপ্তানি পণ্যের ওঠানামা, খালাস প্রক্রিয়া ও সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। বন্দর কেন্দ্রিক বিভিন্ন সেবার পরিস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কেও তিনি খোঁজ খবর নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণে বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

প্রতিমন্ত্রী জানান, বন্দর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে পণ্য ওঠানামা ও খালাসের কাজে শৃঙ্খলা এবং গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বন্দরের জলাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে। বৃষ্টির পানি জমে পণ্য পরিবহন ও স্বাভাবিক কার্যক্রমে যে ভোগান্তি তৈরি হয়, তা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দরের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেবার মান আরও স্বচ্ছ ও জবাবদিহি মূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ  বন্দর ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, সিঅ্যান্ডএফ এজেন্ট সাবেক সভাপতি মফিজুর রহমান সজন এবং ৯২৫ নম্বর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে বন্দরের কার্যক্রম, অবকাঠামো ও চলমান উন্নয়নকাজ সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুনঃ সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৭ থানায় অভিযানে গ্রেপ্তার ৮১ জন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর