ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক ডোমারে ফের গ্রেফতার ৩৩ মামলার আসামি রুপা

ডোমারে ফের গ্রেফতার ৩৩ মামলার আসামি রুপা

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমের কাছ থেকে জব্দ ট্যাপেনডল ট্যাবলেট

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুপা বেগম সহিদা (৪৪) মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেনডল ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।

৩৩ মামলা বিচারাধীন, পূর্বেও কারাভোগ

পুলিশ সূত্রে জানা যায়, রুপা বেগম সহিদা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছেন। তিনি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত এবং এর আগেও একাধিক মামলায় কারাভোগ করেছেন। তাঁর বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁর বাড়ি থেকে ১০ পিস ট্যাপেনডল ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করে।

নতুন মামলার প্রস্তুতি

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেনডল ট্যাবলেট সহ তাঁকে (রুপা বেগম সহিদা) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। এছাড়া আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ হাইকোর্টের মামলায় ড. মোহাম্মদ ইউনুসের পরাজয়, পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা।

নীলফামারীতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর