ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মনোহরদীতে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

মনোহরদীতে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জমে থাকা পানি অপসারনে বিশেষ গুরুত্ব

অভিযানের অংশ হিসেবে মনোহরদী পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নের সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারন, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ জন্য নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারনের প্রতি আহবান জানানো হয়েছে।

অভিযান যতদিন চলবে

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাস ধারাবাহিক ভাবে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধের পাশাপাশি মনোহরদীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ ডোমারে আবার গ্রেফতার ৩৩ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী রুপা

হাইকোর্টের মামলায় ড. মোহাম্মদ ইউনুসের পরাজয়, পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকা।

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর