ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডোমারে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আহত শিক্ষার্থী

ডোমারে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আহত শিক্ষার্থী

ডোমারে বিদ্যালয়ে জরাজীর্ণ সিলিং ফ্যান, যা খুলে পড়ে আহত হয় শিক্ষার্থী

শোভন ভট্টচার্য্য (নীলফামারি):

নীলফামারীর ডোমারের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে জুনায়েদ ইত্তেসাম নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষে পাঠদান চলাকালে এই ঘটনা ঘটে। আহত জুনায়েদ নবম শ্রেণির শিক্ষার্থী, তাদের বাড়ি উপজেলার বামুনিয়া গ্রামে। পড়াশোনার জন্য জুনায়েদ পরিবারের সঙ্গে চিলাহাটিতে ভাড়া বাসায় থাকে।

ক্লাস চলাকালে বিকট শব্দে খুলে পড়ে ফ্যান

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবম শ্রেণির কক্ষে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা চন্দ্রা রানী। হঠাৎ বিকট শব্দে একটি সিলিং ফ্যান খুলে পড়লে ওই শিক্ষার্থী আহত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রা রানী বলেন, তিনি যথারীতি ক্লাস নিচ্ছিলেন, হঠাৎ ফ্যান থেকে বিকট শব্দ হচ্ছিল। তিনি সবাইকে সতর্ক করতেই ফ্যানটি খুলে পড়ে এবং একজন শিক্ষার্থী গুরুতর আহত হয় বলে জানান তিনি।

জরাজীর্ণ ফ্যান-বৈদ্যুতিক বোর্ডে উদ্বেগ

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যান প্রায় অচল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এসব ফ্যান খুলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিদ্যালয়ের বৈদ্যুতিক বোর্ডগুলোও জরাজীর্ণ। ক্লাস চলাকালে ফ্যান খুলে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও পুরোনো বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রধান শিক্ষকের বক্তব্য

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে ১৪টি কক্ষ রয়েছে এবং পুরোনো ফ্যানগুলো মেরামত করে চালানো হচ্ছিল। সেগুলোতে এখন সমস্যা দেখা দিয়েছে, দ্রুত এগুলো পরিবর্তন করে দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, তাঁরা বৈদ্যুতিক বোর্ডগুলো ঠিক করেন, কিন্তু শিক্ষার্থীরা আবার সেগুলো নষ্ট করে ফেলে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান, বিনষ্ট ২০ হাজার ফুট পাইপ

পাঁচবিবিতে ৩৫ বছরের পুরোনো স্লুইচগেট এখন আতঙ্কের কারণ

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর