ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জাতীয় ডোমারের সোহান এবার মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ডোমারের সোহান এবার মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ডোমারের সোহান মাইক্রোসফটে যোগদানের পর হাস্যোজ্জ্বল ছবি

শোভন ভট্টাচার্য্য (নীলফামারি):

নীলফামারীর ডোমার উপজেলার কৃতী সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী (সোহান) মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।

এর আগে ২০২২ সালের নভেম্বর থেকে তিনি বিশ্বের অন্যতম বৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে কাজ করে আসছিলেন।

গুগল থেকে যেভাবে মাইক্রোসফটে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে স্নাতক শেষ করে দেশের দুটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সোহান। এরপর ২০২০ সালে মাস্টার্স করতে পাড়ি জমান জার্মানিতে। সেখানে প্রথম সেমিস্টারে পড়ার সময় থেকেই বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে চাকরির আবেদন করতে শুরু করেন তিনি, আর সেই তালিকায় ছিল গুগলও। পরীক্ষার সব ধাপ পেরিয়ে গত বছরের ৬ ডিসেম্বর গুগলের পোল্যান্ড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেন তিনি। প্রায় তিন বছর ৯ মাস চাকরির পর গত ২৪ আগস্ট যোগ দেন মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।

পারিবারিক ও শিক্ষাজীবন

আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান ডোমার পৌর শহরের পল্টনপাড়া এলাকার হামিদার রহমান ও আয়েশা দম্পতির ছেলে। বাবা হামিদার রহমান ভূমি অফিসের সাবেক সহকারী কর্মকর্তা, মা উম্মে আয়েশা সিদ্দিকা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট।

সোহান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক শেষ করেন। অরবিটেকস বাংলাদেশে ১১ মাস ও স্যামসাং কোম্পানিতে প্রায় এক বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পর ২০২০ সালে মাস্টার্স করতে জার্মানি পাড়ি জমান তিনি। সেখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডর্টমুন্ডে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে খণ্ডকালীন চাকরির খোঁজও করছিলেন তিনি, আর সেই সূত্রেই মেলে গুগলের চাকরি।

‘আমরা গর্বিত’: প্রধান শিক্ষক

সোহানের এই সাফল্যে বাবা মো. হামিদার রহমান আনন্দিত, সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন তিনি।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, সোহান তাঁদের বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। তাঁর নতুন কর্মস্থলে যোগদানের খবরে তাঁরা অনেক আনন্দিত এবং তাঁর জন্য গর্বিত বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ডিমলায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

পোরশায় পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় মিলল কষ্টি পাথর সদৃশ মূর্তি

সত্য সংবাদের ভিডিও সংবাদ শুনতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর