ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক পোরশায় পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় মিলল কষ্টি পাথর সদৃশ মূর্তি

পোরশায় পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় মিলল কষ্টি পাথর সদৃশ মূর্তি

পোরশায় উদ্ধার হওয়া কষ্টি পাথর সদৃশ হিন্দুধর্মীয় মূর্তি

মোঃ ছাব্বির হাসান (নওগাঁ):

নওগাঁর পোরশায় একটি পুকুরের পাড়ে কাদামাটির নিচ থেকে কষ্টি পাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এই মূর্তি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান, থানাধীন ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদামাটির নিচে কষ্টি পাথর সদৃশ একটি মূর্তি পড়ে আছে।

যেভাবে উদ্ধার হয় মূর্তি

সংবাদ পাওয়ার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কাদামাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

উচ্চতা ২৫ ইঞ্চি, ওজন প্রায় ২০ কেজি

উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স, ২৭ আগস্ট যাত্রা

মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় পাঠদানের মান নিয়ে জোর

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখুন এখানে

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর