ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় পাঠদানের মান নিয়ে জোর

মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় পাঠদানের মান নিয়ে জোর

মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় বক্তারা

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মিরসরাই উপজেলা শিক্ষক পদায়ন ও বদলিসংক্রান্ত কমিটির সদস্য শাহীনুল ইসলাম স্বপন ও আবু দাউদ। সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।

প্রধান শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মেদ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষকদের মধ্যে সমন্বয় বাড়াতে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষা বিভাগের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

১৯১ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অংশগ্রহণ

সভায় উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন। এ সময় বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আরও পড়ুনঃ সৈয়দপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর