ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home ব্রেকিং যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হলো সৌরবিদ্যুৎ ব্যবস্থা

যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হলো সৌরবিদ্যুৎ ব্যবস্থা

যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদ্যুৎ নীতি অনুসরন করে এবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করেন।

শহরের লালদীঘির পাড় এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবারের মতো দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তাঁর জানা নেই। যশোর জেলা বিএনপির এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপি কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল চালু করা হয়েছে। ভবিষ্যতে ছাদে আরও একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা প্রায় তিন ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী গ্রীষ্মের আগে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে সরকার বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যশোর সহ দক্ষিণাঞ্চলের সেচ পাম্পগুলো সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও কমবে।

জেলা বিএনপি কার্যালয়ের সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কার্যালয়টির বিদ্যুতের চাহিদা মেটাতে স্থাপিত প্যানেল যথেষ্ট। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

সত্য সংবাদের সকল খবর একসাথে পেতে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর