যাত্রাবাড়ী(ঢাকা) প্রতিনিধিঃ
হোটেল কক্ষে ধারনকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোসা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে মরিয়মকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ভিডিও ফাঁসের পর রাজনৈতিক বিতর্ক
সম্প্রতি একটি হোটেল কক্ষের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমপি গাজী নজরুলকে ঘিরে ব্যাপক ট্রল, মিম ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা, অনুমতি ছাড়া ভিডিও ধারন ও প্রচার এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় প্রকাশ নিয়ে মানবাধিকার কর্মীদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেন।
মৃত্যুর কারন সম্পর্কে যা যানা যাচ্ছে
পুলিশ এখনো মরিয়মের মৃত্যুর কারন আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। তবে তদন্ত সংশ্লিষ্টরা তাঁর মানসিক অবস্থা, ভিডিও ফাঁসের প্রভাব এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।
আরও পড়ুনঃ সাভারে নিষিদ্ধ সংগঠন কতৃক ঝটিকা মিছিল ও নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭