ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক জ্বালানি নীতিতে থাকবে ধারাবাহিকতা: যশোরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

জ্বালানি নীতিতে থাকবে ধারাবাহিকতা: যশোরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

যশোরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন

যশোর জেলা প্রতিনিধিঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাতারাতি বদলে যায়নি। তাই জ্বালানি ও তেল-গ্যাস নিয়ে সরকারের নীতিতে ধারাবাহিকতা থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

২১ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ মিত্রাক্ষরে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব প্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মো. আশেক হাসান।

সৌর বিদ্যুতে জোর দিচ্ছে সরকার

প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার বলে জানান তিনি।

দুর্গাপূজা ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ

এরপর আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহবান জানান তিনি। কোথায় কতগুলো মণ্ডপ হচ্ছে, কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, তা আগে থেকেই পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিয়ম বহির্ভূত ইটভাটা বন্ধের ঘোষণা

ইটভাটা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব ইটভাটা এখনো নিয়মের আওতার বাইরে, সেগুলোকে নিয়মের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিয়ম না মেনে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার খোকন, পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এসআরবি যশোর ক্যাম্প কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স, বিজিবি কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ জাহাঙ্গীর ফেরদৌস সুমন সহ জেলার ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

বাড়লো পেট্রল, ডিজেল অকটেন সহ সকল প্রকার জালানী তেলের দাম

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর