ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিলে অংশগ্রহণকারীরা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কাটাছরা ইউনিয়নের আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের নেতৃত্বে আয়োজিত গণমিছিলটি আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরের বামনসুন্দর দারোগারহাট বাজার প্রদক্ষিন করে। আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসুদ্দীন খোকনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার।

‘কাটাছরায় মাদকের কোনো স্থান হবে না’: নুরুল আলম

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম মেম্বার বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথে চলে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা পালনের আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, কাটাছরায় মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও যাঁরা ছিলেন

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদ উল্যাহ, ছিদ্দিক আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম, মিরসরাই উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব নাঈম সরকার, কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব জাবেদ ও শাহ নুর আলী রুবেল। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আরও পড়ুনঃ বাড়লো পেট্রল, ডিজেল অকটেন সহ সকল প্রকার জালানী তেলের দাম

হোটেল কান্ডে সমালোচিত সাতক্ষিরা- ৪ আসনের এমপির ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর