ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনজিয়ানগরে

হাসিবুর রহমান (পিরোজপুর):

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আনন্দ র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়ানগর উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মোস্তান হাফিজ এবং জিয়ানগর প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবী প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান বাড়াতে দেশীয় মাছ সংরক্ষণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

দীর্ঘদিন পর চালু হলো শ্রীরামকাঠি ফেরি, স্বস্তিতে নাজিরপুর-স্বরূপকাঠির মানুষ

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর