ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক দীর্ঘদিন পর চালু হলো শ্রীরামকাঠি ফেরি, স্বস্তিতে নাজিরপুর-স্বরূপকাঠির মানুষ

দীর্ঘদিন পর চালু হলো শ্রীরামকাঠি ফেরি, স্বস্তিতে নাজিরপুর-স্বরূপকাঠির মানুষ

শ্রীরামকাঠি ফেরি সার্ভিস আবার চালু

হাসিবুর রহমান (পিরোজপুর):

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চালু হয়েছে পিরোজপুরের শ্রীরামকাঠি ফেরি সার্ভিস। রোববার (১৬ আগস্ট) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হওয়ায় নাজিরপুর ও স্বরূপকাঠি (নেছারাবাদ) অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিত ফেরি চলাচল করবে। ফেরি সার্ভিসটি পুনরায় চালু হওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত এবং যানবাহন ও পণ্য পরিবহনের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নাজিরপুর ও স্বরূপকাঠি অঞ্চলের হাজারো মানুষকে প্রতিদিন যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনেও বাড়তি সময় ও বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

রোববার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে যোগাযোগ সহজ হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, ফেরি সার্ভিসটি নিয়মিত ও নির্বিঘ্নভাবে চালু রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুনঃ জিয়ানগরে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে মাসুদ সাঈদী (এমপি)

মিরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে সড়কজুড়ে তালবীজ রোপণ

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর