ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...অপরাধ বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে অবরুদ্ধ এসিল্যান্ড, মামলায় আসামি অর্ধশতাধিক

বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে অবরুদ্ধ এসিল্যান্ড, মামলায় আসামি অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বালু উত্তোলনবিরোধী অভিযানে এসিল্যান্ডকে অবরুদ্ধ করার ঘটনাস্থল

শোভন ভট্টাচার্য্য (নীলফামারি):

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বীর ওপর হামলা ও তাঁকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

বাহাগিলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন। শুক্রবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ থানার মামলা নম্বর ২২, তারিখ ২১ আগস্ট। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, এসিল্যান্ডের নির্দেশে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ থানার ওসির কাছে এজাহার দাখিল করেন তিনি এবং তিনি সবকিছু পর্যালোচনা করে শুক্রবার সকালে মামলাটি নথিভুক্ত করেন বলে জানান।

যেভাবে ঘটে হামলা ও অবরুদ্ধ করার ঘটনা

এর আগে বুধবার বিকেল ৬টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে চাঁড়ালকাঁটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলা ও অবরুদ্ধের ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বীর নেতৃত্বে অভিযানে ভূমি অফিসের চারজন কর্মচারী ও চারজন পুলিশ সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্রের শতাধিক নারী-পুরুষ তাঁদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় বালুবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করে থানায় নেওয়া হয়।

এসিল্যান্ডের বর্ণনায় সেই মুহূর্ত

সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি বাজারের পূর্ব দিকে সিনহা কোম্পানি সংলগ্ন এলাকায় চাঁড়ালকাঁটা নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করে মাহিন্দ্র ট্রাক্টরে পরিবহন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চার পুলিশ সদস্য ও ভূমি অফিসের চারজন কর্মচারীকে সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য যান তিনি। ঘটনাস্থলে গিয়ে তিনটি মাহিন্দ্র ট্রাক্টরে বালু পরিবহন করতে দেখা যায়। বালুবোঝাই ট্রাক্টরগুলো আটকানোর চেষ্টা করলে দুটি ট্রলি নিয়ে চালকেরা পালিয়ে যায়।

তনিমা জাহান তন্বী আরও বলেন, একটি বালুবোঝাই ট্রাক্টরের সামনে অবস্থান নেওয়ার সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত লোকজন তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে শতাধিক নারী-পুরুষ তাঁদের ঘেরাও করে রাখে এবং বালুবোঝাই ট্রাক্টর ছেড়ে না দিলে সরকারি গাড়িও ছাড়বে না বলে হুমকি দেয়। পরে তারা তাঁর সরকারি গাড়ির সামনে বসে ও শুয়ে অবস্থান নেয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ থানার ওসিকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকেসহ অভিযানে থাকা অন্যদের উদ্ধার করে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তনিমা জাহান তন্বী বলেন, পাঁচ মাস বয়সী সন্তানকে বাসায় রেখে অভিযানে গিয়ে কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তিনি। বাসায় তাঁর সন্তান কান্না থামাচ্ছিল না। চাকরিজীবনে এর আগে কখনো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি বলে জানান তিনি।

আরও পড়ুনঃ সিজারিয়ানে পেটে গজ রেখে সেলাই, রোগীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি পরিদর্শন

মিরসরাইয়ে বন্যায় ভাঙা মিনাবাজার সড়ক সংস্কারে এগিয়ে এলেন কৃষকদল নেতা

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর