ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...অপরাধ মান্দায় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মান্দায় ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ ছাব্বির হাসান (ধামইরহাট):

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে প্রায় দেড় কেজি গাঁজাসহ এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ২০২৬ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানদার নিজের বাড়িতে গাঁজা সংরক্ষণ করে মাদক বিক্রি করছেন বলে তথ্য পায় তারা।

পরে রাত ৯টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষভাবে রাখা কালো পলিথিনে মোড়ানো প্রায় দেড় কেজি শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)কেও গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, জিতেন্দ্র নাথ সীমান্তবর্তী এলাকা থেকে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ কেজি গাঁজা কিনে তা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন। পুলিশ জানিয়েছে, তিনি প্রতি কেজি ১৫ থেকে ১৬ হাজার টাকা দরে গাঁজা কিনে ১৮ থেকে ২৯ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করতেন বলে তাদের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের বিদ্যমান আইন অনুয়ায়ী আদলতে প্রেরন করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জিয়ানগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর