ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরপুরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

মিরপুরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

মিরপুরে চলন্ত বাসে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস

যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বর এলাকায় আগুন লাগার সংবাদ পায় কন্ট্রোল রুম। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে।

সূত্রপাতের কারন এখনো অজানা

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত অবস্থায় শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি বলে জানান তিনি।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে ফায়ার সার্ভিসের তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুনঃ সৈয়দপুরে লোগো সংবলিত ভিডিও প্রচার নিয়ে প্রশ্ন, ব্যবস্থা নেওয়ার দাবি

সোনারগাঁয়ে বস্তাবন্দি আইয়ুব হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর