ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে ফের বালু উত্তোলনবিরোধী অভিযান, বিনষ্ট ৯ শ্যালো মেশিন

মিরসরাইয়ে ফের বালু উত্তোলনবিরোধী অভিযান, বিনষ্ট ৯ শ্যালো মেশিন

মিরসরাইয়ে বালু উত্তোলনবিরোধী অভিযানে বিনষ্ট শ্যালো মেশিন ও পাইপ

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

যেভাবে চলে অভিযান

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক এক হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

কোনো ছাড় দেওয়া হবে না: সহকারী কমিশনার

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ নীলফামারীর ইতিহাস: নীলচাষ থেকে রেল ঐতিহ্য, এক জেলার বহু গল্প

নাজিরপুরে তালতলা নদীভাঙন এলাকা পরিদর্শনে নাজিরপুর ফাউন্ডেশন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর